কৃষি আইন বাতিলের দাবিতে নয়াগ্ৰামে মিছিল এবং পথসভা করল তৃণমূল
দি নিউজ লায়নঃ দেশের কৃষি আইনের আমুল পরিবর্তনের লক্ষ্যে কেন্দ্রের বিজেপি সরকার নতুন কৃষি আইন প্রণয়ন করেছে। কেন্দ্রের প্রবর্তন করা এই কৃষি আইন কৃষক স্বার্থ বিরোধী এই অভিযোগে নয়া কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰামের খড়িকামাথানীতে মিছিল এবং পথসভা করল তৃণমূল। এদিন তৃণমূলের মিছিলটি পুরো খড়িকা বাজার পরিক্রমা করে, পথসভার আয়োজন করে। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু,কো অডিনেটর উজ্জ্বল দত্ত, তৃনমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী,তৃনমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু,নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি শ্রীজীব সুন্দর দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলে উপস্থিত হয়ে তৃণমূল নেতা শ্রীজীব সুন্দর দাস বলেন- কয়েকদিন ধরে নয়াগ্ৰামে গুটিকয়েক লোক নিয়ে এসে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অপ্রচার চালানোর চেষ্টা করে যাচ্ছে।সেই অপপ্রচারের জবাব দিতে রবিবার খড়িকামাথানী অঞ্চল তৃণমূলের মিছিল ও সভার আয়োজন করা হয়েছে।ওই সভায় তৃনমূলের নেতারা তীব্র ভাষায় শুভেন্দু অধিকারী ও বিজেপি কে আক্রমণ করে বক্তব্য রাখেন। কয়েক হাজার মানুষ ওই সভায় সামিল হয়েছিলেন ওই সভায় রাজ্য তৃণমূল ক্ষমতায় আসার পর নয়া গ্রামে কি কি উন্নয়ন হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের কো অডিনেটর উজ্জ্বল দত্ত ।তিনি বলেন সুবর্ণরেখা নদীর উপর জঙ্গল কন্যা সেতু তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় নয়াগ্রাম এর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন।
কলেজ তৈরি হয়েছে, নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। যার ফলে নয়াগ্রাম এর মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন। বিজেপি নেতারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলছে তার জবাব মানুষই দেবে। তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন বাংলা দখল করার স্বপ্ন দেখিস নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে ততদিন বাংলা বিজেপি দখল করতে পারবে না। বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের কোনদিন বিশ্বাস করেনি। তাই যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করে বিজেপি দলে নাম লিখিয়েছেন তাদেরকে তিনি হুশিয়ারি দিয়ে বলেন 2021 সালে বাংলার মানুষ এই বিশ্বাসঘাতকদের উপযুক্ত জবাব দেবে।

Post a Comment